সংখ্যা: ১২ মাস: জুলাই-সেপ্টেম্বর বর্ষ: ০৪ সাল: ২০২৫
সংখ্যা: ১২ মাস: জুলাই-সেপ্টেম্বর বর্ষ: ০৪ সাল: ২০২৫
২৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে মুক্তি কক্সবাজারের ৩০ তম বার্ষিক সাধারণ সভা-২০২৫, সংস্থার প্রধান কার্যালয় “মুক্তি ভবন”-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব সন্তোষ শর্মা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার।
জাতীয় সংগীত পরিবেশন ও পরিচিতি পর্ব দিয়ে সভার কার্যক্রম শুরু হয় যেখানে কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব সন্তোষ শর্মা স্বাগত বক্তব্য প্রদান করেন।
“আরআইবি” এর সাথে ফোকাসড গ্রুপ ডিসকাশনে মুক্তি
মুক্তি কক্সবাজার গত ০৩ জুলাই ২০২৫ ইং তারিখে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (আরআইবি) এর সাথে একটি ফোকাসড গ্রুপ ডিসকাশনে (এফজিডি) অংশগ্রহণ করে।
মুক্তি কক্সবাজারের প্রধান কার্যালয় মুক্তি ভবনে অনুষ্ঠিত এই এফজিডিতে কর্ম ও ব্যক্তি জীবনের মধ্য ভারসাম্য রক্ষায় নারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং দুর্যোগপ্রবণ এলাকায় তাদের বাড়তি ঝুঁকির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মুক্তি কক্সবাজার কর্তৃক ক্যাম্প-১২ তে শান্তি ও নিরাপত্তা ক্যাম্পেইন
গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে অক্সফ্যাম ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এইড- এর অর্থায়নে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন “DFAT AHP Bangladesh Rohingya Response Phase IV Inclusive” প্রকল্পের আওতায়, ক্যাম্প-১২-এর দরবার হলে শান্তি ও নিরাপত্তা বিষয়ক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
“তারুণ্যের উৎসব-২০২৫” ও মুক্তি কক্সবাজারের বৃক্ষরোপণ কর্মসূচি
মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে পরিচালিত “সমৃদ্ধি কর্মসূচি”র অধীনে গত ০৩ আগষ্ট ২০২৫ ইং তারিখে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এবং ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের সমৃদ্ধি কার্যালয়ে “তারুণ্যের উৎসব-২০২৫” ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাজার প্রবেশাধিকার বৃদ্ধিতে
অন্তর্ভুক্তিমূলক সংযোগ সভা অনুষ্ঠিত
গত ১১ই আগস্ট ২০২৫ ইং তারিখে, মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত ও ব্র্যাক পুলড ফান্ডের সহায়তায় পরিচালিত GRAWS প্রকল্পের অধীনে ক্যাম্প-১৭ তে অবস্থিত GRAWS প্রশিক্ষণ কেন্দ্রে একটি কার্যকর ও ফলপ্রসূ লিংকেজ সভার আয়োজন করা হয়। এই সভার মাধ্যমে ইনপুট সরবরাহকারী, ক্রেতা, মাঝি, ইমাম এবং অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ একত্রিত হন।
অনুষ্ঠানটি পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, সম্পর্ক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকাজকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ০২ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট ৪০ জন অংশগ্রহণকারী (৩০ জন নারী এবং ১০ জন পুরুষ) সভায় অংশগ্রহন করেন।
কুতুপালংয়ে এসএলএফএস প্রকল্পের কর্মশালা
গত ৩০ শে জুলাই ২০২৫ ইং তারিখে দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন এসএলএফএস (SLFS) প্রকল্পের আওতায় “উদ্ভাবন ও ফুড সিকিউরিটি সেক্টরের সাথে -এর সম্পর্ক চিহ্নিতকরণ যৌথ আলোচনা" বিষয়ক কর্মশালা সংস্থার কুতুপালংয়ে অবস্থিত শিক্ষা প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরী, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার উপজেলা কৃষি অফিসার কামানশিস সরকার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সিকিউরিটি সেক্টর ফোকাল নেয়ামুল আক্তার, এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম (অক্সফ্যাম ইন বাংলাদেশ)।
মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে মুক্তি
গত ০৩ আগস্ট ২০২৫ ইং তারিখে মুক্তি কক্সবাজারের Gender Based Violence in Emergency (GBViE) প্রকল্পের উদ্যোগে ও UNFPA এর সহযোগিতায় ক্যাম্প-৪-এ “মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ” বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন ক্যাম্প-৪ এর সম্মানিত ক্যাম্প ইন-চার্জ (সিআইসি) শুরাইয়া আক্তার সুইটি ও সিআইসি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, GBViE প্রকল্পের প্রোগ্রাম-ম্যানেজার, বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ এবং ক্যাম্প-৪ এর ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।
মুক্তি কক্সবাজার কর্তৃক “জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫” উদযাপন
মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে পরিচালিত “সমৃদ্ধি” কর্মসূচির অধীনে গত ১২ আগষ্ট ২০২৫ ইং তারিখে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এবং ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের “সমৃদ্ধি” কার্যালয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে "জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫" উদযাপন করা হয়।
"প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি" এই স্লোগানকে সামনে রেখে অতিথিবৃন্দ যুবদেরকে উন্নত প্রযুক্তিগত জ্ঞান অর্জন, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানের আহ্বান জানিয়ে বর্ন্যাঢ্য প্লাকার্ড ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে আনন্দপূর্ণ র্যালীর আয়োজন করেন।