“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার — সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার,” এই প্রতিপাদ্যকে ধারণ করে গত ০৮ মার্চ ২০২৬ ইং তারিখে “আন্তর্জাতিক নারী দিবস-২০২৬” উদযাপন করেছে নোরাড-এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন “গার্লস গেট ইকুয়্যাল ২.০ (জিজিই ২.০)” প্রকল্প।
দিবস পালন উপলক্ষে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় টেকনাফ উপজেলার হলরুমে মোট ১২৬ জন অংশগ্রহণকারীর (৮২ জন নারী এবং ৪৪ জন পুরুষ) উপস্থিতিতে একটি ফলপ্রসূ আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ ইমামুল হাফিজ নাদিম।
জিজিই ২.০ প্রকল্পের প্রকল্প-সমন্বয়কারী জনাব মোঃ মনজুরুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন টেকনাফ থানার অফিসার ইন-চার্জ (ওসি) জনাব সাইফুল ইসলাম, সাংবাদিক জনাব গিয়াস উদ্দিন বুলু, নারীদের মধ্য থেকে কুলসুমা বেগম এবং মমতাজ বেগম।
অনুষ্ঠানে “Empowering Women, Inspiring Change” শিরোনামে সমাজে ইতিবাচক অবদান রাখার জন্য ০৪ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আর্ট প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও, দিবস উদযাপনে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (FWV), শিক্ষার্থী, অভিভাবক, নারী ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, যুব সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন এনজিও কর্মীবৃন্দ। প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন CoC সেশনের অংশগ্রহণকারী, Champion Mother এবং CBCPC সদস্যরা, যারা কমিউনিটি পর্যায়ে নারী ও শিশুর অধিকার ও লিঙ্গ সমতা নিয়ে কাজ করছেন। নারী ও কন্যাশিশুর অধিকার, সমতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।