গত ০৭-০৮ মার্চ ২০২৬ ইং তারিখে, অক্সফাম অস্ট্রেলিয়া এবং ক্যান্টন জেনেভার যৌথ অর্থায়নে এবং অক্সফাম বাংলাদেশের কারিগরি সহায়তায় মুক্তি কক্সবাজারের "হার্ভেস্টিং হোপ: বিল্ডিং ক্লাইমেট-অ্যাডাপ্টিভ গার্ডেনিং স্কিলস অ্যান্ড নলেজ ইন ক্যাম্প অ্যান্ড হোস্ট কমিউনিটিস" ও এসএলএফএস প্রকল্পের আওতায় মাশরুম স্পন উৎপাদন এবং মাশরুম চাষের উপর ০২ দিনের একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কক্সবাজারের ঝিলংজায় অবস্থিত হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সর্বমোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন যাদের মধ্যে রয়েছেন কমিউনিটি নার্সারি মালিক, কৃষক, প্রকল্প কর্মী এবং স্বেচ্ছাসেবক।
উদ্বোধনী অধিবেশনে, মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরী মাশরুম চাষের মাধ্যমে পুষ্টি এবং স্বনির্ভরতা সম্পর্কে বক্তব্য রাখেন। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপ-পরিচালক জনাব ডঃ ফেরদৌস আহমেদ কক্সবাজারের জন্য জলবায়ু-স্মার্ট এবং ঘরে বসে মাশরুম উৎপাদনের উপর অধিবেশন পরিচালনা করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকবর এবং মাশরুম স্পন উদ্যোক্তা শামীম কাঠের ভূষি এবং জীবন্ত মাইসেলিয়াম থেকে মাশরুম স্পন তৈরির উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন এবং অটোক্লেভসহ অন্যান্য সরঞ্জামের ব্যবহার প্রদর্শন করেন।
অক্সফাম বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মো. মোস্তাফা আলী মাশরুমের স্পন উৎপাদন, মাশরুম সংগ্রহ, বাজার সংযোগ এবং প্রতিবন্ধী-ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক লাইভলিহুড প্ররকল্পের মাধ্যমে স্থানীয় এবং রোহিঙ্গা উভয় সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের হার্ভেস্টিং হোপ প্রকল্পের প্রকল্প-সমন্বয়কারী এমদাদুল হক খোকন।