গত ২৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর কারিগরি সহায়তায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন GBViE প্রকল্পের অধীনে SASA! Together Public Event এর মাধ্যমে Theatre for Development (TFD) নাটক অনুষ্ঠিত হয়।
বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই নাটকটি প্রদর্শিত হয়। উপস্থিত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ক্যাম্পে কর্মরত অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ GBViE প্রকল্প কর্তৃক বাল্য বিবাহ নিয়ে এমন একটা সুন্দর নাটক মঞ্চস্থ করার জন্য মুক্তি কক্সবাজারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে যাতে এরকম আরো সুন্দর প্রোগ্রাম আয়োজন করা হয় সে প্রত্যাশা ব্যাক্ত করেন।
নাটকটি প্রদর্শনের মাধ্যমে বাল্যবিবাহের কুফল, সামাজিক ও পারিবারিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে শক্তিশালী সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে এবং ভবিষ্যতে রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।