গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউএনএফপিএ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন “এ্যাডলোসেন্ট এন্ড ইয়্যুথ” প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব পল্লব কুমার হাজরা, উপপরিচালক (উপসচিব), পরিবীক্ষণ ও মূল্যায়ন, পরিকল্পনা মন্ত্রণালয়, ঢাকা। প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান “এ্যাডলোসেন্ট এন্ড ইয়্যুথ” প্রকল্পের ক্যাম্প-২৭ এ কর্মরত মুক্তি কক্সবাজারের কর্মীবৃন্দ।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি এ্যাডলোসেন্ট এন্ড ইয়্যুথ কেন্দ্রের কার্যক্রম ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং কিশোরী মেয়েদের সঙ্গে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) পরিচালনা করেন। এছাড়াও, তারা প্রকল্প-অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং গার্ল শাইন কার্যক্রমের ইতিবাচক প্রভাব সম্পর্কে অবগত হন।
পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউএনএফপিএ প্রতিনিধি দল প্রকল্পের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও নতুন ও উদ্ভাবনী পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনা করার জন্য উৎসাহ প্রদান করেন।