গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মুক্তি কক্সবাজারের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ে চলমান কার্যক্রম পরিদর্শন করেছে। এসময় তারা “Improved Self‑Resilience through Livelihood Support for Rohingya Community in Cox’s Bazar (ISLS)” প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিসেস ইউকো মরিকাওয়া (সিনিয়র রিপ্রেজেন্টেটিভ) । দলের অন্যান্য সদস্যরা ছিলেন মি. কোজিরো কুরাহাশি (প্রোগ্রাম অ্যাডভাইজর), মিসেস এরিনা মাহমুদ (প্রোগ্রাম অফিসার), মি. তাকেকি শিমাওয়াকি (RRRC অ্যাডভাইজর) এবং মিসেস মানামি আসাকুরা (FiLEP)। তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার এবং আইএসএলএস প্রকল্পের প্রকল্প-সমন্বয়কারী মো. রুহুল কুদ্দুস।
মাঠ পরিদর্শনের সময় প্রতিনিধি দলটি গৃহস্থালি সবজি চাষ প্রশিক্ষণ, জলবায়ু‑সহনশীল প্রযুক্তি এবং ক্যাম্প‑৪ ও ক্যাম্প‑১৭ এর কমিউনিটি সবজি বাগান ঘুরে দেখেন। তারা সরাসরি প্রকল্পের অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং জীবিকা কার্যক্রমে অংশগ্রহণের ইতিবাচক প্রভাব সম্পর্কে শোনেন।
পরিদর্শন শেষে মুক্তি কক্সবাজারের প্রধান কার্যালয়ে সিনিয়র ম্যানেজমেন্টের সঙ্গে একটি ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়। এ সময় খাইরুল ইসলাম (পরিচালক – মনিটরিং ও ইভ্যালুয়েশন) সংস্থার ভিশন, মিশন, সক্ষমতা এবং চলমান প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আলোচনায় মুক্তি কক্সবাজারের গুণগত কর্মসূচি, জবাবদিহিতা এবং টেকসই প্রভাব নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।