Foreign, Commonwealth and Development Office (FCDO)-র অর্থায়ন এবং আইওএম-এর কারিগরি সহায়তায়, মুক্তি কক্সবাজারের “Empowering Rohingya Entrepreneurs through Skills, Financial Access, and Market Formalization (ERESFM)” প্রকল্পের অধীনে প্রকল্প-অংশগ্রহণকারী রোহিঙ্গা নারীদের মধ্যে সফলভাবে নগদ অনুদান বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের মধ্য দিয়ে মোট ২০০ জন রোহিঙ্গা নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে তাদের অর্থনৈতিক সক্ষমতা ও জীবিকার স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে।
নগদ অনুদান বিতরণের অংশ হিসেবে, ১লা মার্চ ২০২৬ ইং তারিখে ক্যাম্প-০৪ এর ৭৫ জন প্রকল্প-অংশগ্রহণকারীর প্রত্যেকে ১৫,০০০ টাকা করে পেয়েছেন। একইভাবে, ৩১ মার্চ ২০২৬ ইং তারিখে আরও ১২৫ জন প্রকল্প-অংশগ্রহণকারী (ক্যাম্প-১২ থেকে ৫০ জন এবং ক্যাম্প-১৯ থেকে ৭৫ জন) প্রথম কিস্তি হিসেবে প্রত্যেকে ১৫,০০০ টাকা করে পেয়েছেন।
ক্যাম্প-০৪ এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প-০৪-এর সিআইসি মিস সুরাইয়া আক্তার সুইটি এবং মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার। ক্যাম্প-১২ তে উপস্থিত ছিলেন ক্যাম্প-১২-এর সিআইসি জনাব মিনহাজুল ইসলাম এবং ক্যাম্প-১৯-এর অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প-১৯-এর সিআইসি জনাব আসগর আলী। বিতরণ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করেছেন মুক্তি কক্সবাজারের ইআরইএসএফএম প্রজেক্ট টিম, ফাইন্যান্স টিম এবং মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন টিম।
এই অনুদান প্রদানের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা নারীদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সার্বিক জীবিকা অর্জনের ভিত্তি মজবুত করা, যার মাধ্যমে তারা পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে পারে।