থিয়েটার ফর ডেভেলপমেন্ট (টিএফডি) একটি কার্যকর অংশগ্রহণমূলক পদ্ধতি, যা গল্প, অভিনয় এবং আলোচনার মাধ্যমে বাস্তব জীবনে উদ্ভূত বিভিন্ন বিষয়কে মানুষের সামনে তুলে ধরে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টিএফডি গার্হস্থ্য সহিংসতা, বাল্যবিবাহ এবং মাদকাসক্তির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করার একটি নিরাপদ পরিবেশ তৈরি করে। এটি দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহকে এমনসব গল্পে রূপান্তরিত করে যা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউ,এন,এফ,পি,এ)-এর সহায়তায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন জিবিভিআইই প্রকল্পের SASA! Together উদ্যোগের আওতায় উখিয়ার ক্যাম্প-০২ ডব্লিউ-এর ফুটবল মাঠে একটি টিএফডি সেশনের আয়োজন করে। এতে কমিউনিটি চেঞ্জ মেকার, কমিউনিটির নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে নারী, পুরুষ, কিশোর-কিশোরী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। কমিউনিটির মধ্য থেকে প্রশিক্ষিত অভিনেতাদের পরিবেশনায় এবং ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) ও অন্যান্য স্থানীয় অংশীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজন নাটক, গান এবং পরিচালিত আলোচনার সমন্বয়ে দর্শকদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করে।
এই কার্যক্রমের প্রভাব শুধু প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ ছিলোনা। অংশগ্রহণকারীরা গল্পগুলোর সঙ্গে গভীরভাবে সংযুক্ত হন, নিজেদের দৃষ্টিভঙ্গি ও আচরণ নিয়ে ভাবার সুযোগ পান এবং সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করেন।