গত ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে কক্সবাজারসহ উপকূলীয় জেলাগুলোতে দুর্যোগের পূর্বপ্রস্তুতি ও জরুরি সাড়াদান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাভারে অবস্থিত BRAC Centre for Development Management (BCDM)-এ স্থানীয় ও জাতীয় পর্যায়ের ০৭টি সহযোগী সংস্থার ২১ জন সদস্যকে নিয়ে ০২ দিনব্যাপী সাইক্লোন জোনের রিজিওনাল ইমারজেন্সি রেসপন্স টিম (ইআরটি) প্রশিক্ষণ আয়োজন করে অক্সফাম বাংলাদেশ।
দুর্যোগ মোকাবেলায় দ্রুত কার্যকর মানবিক সহায়তা নিশ্চিত করতে ইআরটি কার্যক্রমকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। মুক্তি কক্সবাজার, জাগো নারী, ইপসা, ডিএসকে, কোডেক, ওয়েভ ফাউন্ডেশন এবং এনএসএস-এর নেতৃত্বে স্থানীয় পর্যায়ে এই উদ্যোগ বাস্তবায়িত হবে।
এই প্রশিক্ষিত ইআরটি টিম দ্রুত চাহিদা ও ক্ষয়ক্ষতি নিরূপণ (Rapid Needs Assessment) থেকে শুরু করে জরুরি উদ্ধার ও সাড়াদান কার্যক্রম পরিচালনা করবে, যাতে দুর্যোগকবলিত জনগোষ্ঠী দ্রুততম সময়ে কার্যকর সহায়তা পায়।