অক্সফাম বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায়, মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত “Strengthening Livelihood Capacity and Increased Food Security of Rohingya and Host Communities through Climate-Adaptive Technology (SLFS)” প্রকল্পের আওতায় গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে উখিয়া উপজেলার সম্মেলন কক্ষে একটি লেসন লার্নড কর্মশালা আয়োজন করা হয়।
মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরীর সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস রিফাত আসমা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কামানাশিস সরকার।
প্রকল্প সমন্বয়কারী জনাব এমদাদুল হক খোকন প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া, প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ এবং এর মাধ্যমে প্রাপ্ত পর্যবেক্ষণলব্ধ জ্ঞান উপস্থাপন করেন। অক্সফাম বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার, জনাব শরিফুল ইসলাম প্রকল্পের সাফল্য, বাস্তবায়ন সময়কার চ্যালেঞ্জ ও গৃহীত সমাধান তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন।
প্রধান অতিথি মিস রিফাত আসমা টেকসই খাদ্য নিরাপত্তা, কমিউনিটির স্থিতিশীলতা এবং প্রকল্প ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যৎ উন্নয়ন উদ্যোগে প্রকল্প হতে শিক্ষণসমূহ প্রয়োগ করার আহ্বান জানান যাতে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত হয়। বিশেষ অতিথি জনাব কামানাশিস সরকার কৃষি ও জীবিকা সংক্রান্ত কর্মসূচির অভিজ্ঞতা শেয়ার করেন যা স্থানীয় কৃষক ও ঝুঁকিপূর্ণ পরিবারকে খাদ্য উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়তা করেছে। তিনি জলবায়ু-স্মার্ট কৃষি চর্চার প্রতি উৎসাহ প্রদান করেন এবং কৃষি বিভাগকে সম্পৃক্ত করার জন্য মুক্তি কক্সবাজারকে ধন্যবাদ জানান।
কর্মশালার সমাপনী বক্তব্যে সভাপতি জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরী সকল অংশগ্রহণকারীর সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং প্রকল্প কর্মী ও স্টেকহোল্ডারদের নিবেদিত প্রচেষ্টার প্রশংসা করেন।
এই কর্মশালায় কৃষি সম্প্রসারণ অফিস, সমাজকল্যাণ অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং এফএও ও কেয়ার বাংলাদেশসহ অন্যান্য এনজিও ও আইএনজিও প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।