গত ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় চেয়ারম্যান জনাব অলিউল্লাহ চৌধুরীর নেতৃত্বে ২৫ জন শিক্ষার্থী ও সহকারী অধ্যাপকের একটি দল মুক্তি কক্সবাজারের প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ে চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী, জনাব বিমল চন্দ্র দে সরকার, সংস্থা প্রতিষ্ঠার পটভূমি, বর্তমান কর্মপরিধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংস্থার দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, টেকসই নগরী, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন অভিযোজন, অন্তর্ভূক্তিমূলক সমাজ উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে চলমান প্রকল্পসমূহের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীরা এসডিজি-১১ (টেকসই শহর ও কমিউনিটি) এর অগ্রগতি পর্যবেক্ষণ এবং কমিউনিটির অংশীজনদের মতামত গ্রহণের জন্য সংস্থার বাস্তবায়নাধীন FiLEP প্রকল্পের নাজিরারটেক ভাসানপাড়া এলাকার নারী সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ করেন।
এ সময়, জনাব মো: খাইরুল ইসলাম (পরিচালক-মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) এবং জনাব সুজিত কুমার ভৌমিক (পরিচালক-মানব সম্পদ ও প্রশাসন) উপস্থিত থেকে শিক্ষার্থীদের কার্যক্রমে সহযোগিতা করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান শিক্ষার্থীদের অভিজ্ঞতামূলক শিক্ষা ভ্রমণে সার্বিক সহযোগিতা ও আন্তরিক আতিথেয়তার জন্য মুক্তি কক্সবাজার কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মুক্তি কক্সবাজারের বাস্তবভিত্তিক উন্নয়ন কার্যক্রম শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে দক্ষ, মানবিক ও পেশাদার সমাজকর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।