মুক্তির স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ!
মুক্তির স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ!
মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি’র স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় কক্সবাজার জেলার ঈদগাও উপজেলার জালালাবাদ ইউনিয়নের সমৃদ্ধি কার্যালয়ে গত ১৬ ও ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ০২ দিন ব্যাপী স্বাস্থ্য পরিদর্শকদের জন্য একটি "স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: রোকসানা আফাজ, এম. বি. বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য); সমৃদ্ধি স্বাস্থ্য-কর্মকর্তা জনাব মো. হাশেম খান, এবং সমৃদ্ধি কর্মসূচি’র উপজেলা সমন্বয়কারী জনাব মো. রুহুল আমিন।