গত ৩০ নভেম্বর ২০২৫ ইং তারিখে মুক্তি কক্সবাজার তাদের প্রধান কার্যালয় "মুক্তি ভবন"-এ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত “Improved Self-resilience through Livelihood Support (ISLS)” প্রকল্পের কর্মীদের জন্য একটি কার্যকর বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন করে।
মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে আয়োজিত এই প্রশিক্ষণে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি; সিএফআরএম; মনিটরিং, ইভ্যালুয়েশন, একাউন্টেবিলিটি এন্ড লানিং (মিল); প্রটেকশন ও পিএসইএ; ডিআইপি; বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, এবং হাঁস-মুরগি পালন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
মুক্তি কক্সবাজাররের পরিচালক-এইচআর ও অ্যাডমিন, পরিচালক–অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স, পরিচালক–মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, সহকারী পরিচালক–অর্থ ও হিসাব, উপ-টিম লিডার–লাইভলিহুড এবং ব্যবস্থাপক–প্রশিক্ষণসহ মুক্তি কক্সবাজারের ঊর্ধ্বতন কর্মীদের পরিচালনায় অধিবেশনগুলি পরিণত হয়েছিল কর্মমুখী শিক্ষার এক আদর্শ স্থান।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার রোহিঙ্গাদের জীবিকা নির্বাহ নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন প্রকল্পে অব্যাহত সহযোগিতা করার জন্য জাইকা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কর্মীদের নিয়মসিদ্ধ, কাঠামোগত ও উচ্চমানের প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন এবং রিপোর্টিংয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য উৎসাহিত করেন যাতে প্রকল্পের লক্ষ্যগুলি ত্রুটিহীনভাবে অর্জন করা যায়।