বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ পালনে মুক্তি!
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ পালনে মুক্তি!
গত ৩০ অক্টোবর ২০২৫ ইং তারিখে কক্সবাজারের Refugee Relief and Repatriation Commissioner (RRRC) অফিসে আয়োজিত Mental Health Fair-এ অংশগ্রহণ করে UNFPA-এর সহায়তায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন GBViE প্রকল্প।
এই মেলায় GBViE প্রকল্প কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য ও সাইকো-সোশ্যাল সহায়তা কার্যক্রম (MHPSS activities) প্রদর্শন করে, যেখানে নারী ও কিশোরদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক চাপ মোকাবিলা এবং সহনশীলতা উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এই প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য-সচেতনতার গুরুত্ব সম্পর্কে জানতে পারেন এবং কিভাবে পরিবার, সমাজ ও কমিউনিটি পর্যায়ে পারস্পরিক সহায়তার মাধ্যমে মানসিক স্থিতিশীলতা গড়ে তোলা যায়, সে বিষয়ে অনুপ্রাণিত হন।